Saturday, July 4, 2020

নোয়াখালীতে নতুন করে পাঁচ পুলিশসহ ৪৫ জনের করোনা শনাক্ত

নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় পুলিশ সদস্যসহ নতুন করে আরও ৪৫ জনের শরীরে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। আজ মঙ্গলবার জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে নতুন সংক্রমণের এই তথ্য প্রকাশ করা হয়। নিয়ে জেলায় করোনায় সংক্রমিত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে হাজার ৯২

তথ্য নিশ্চিত করে জেলা সিভিল সার্জন মাসুম ইফতেখার প্রথম আলোকে বলেন, ২৪ ঘণ্টায় নতুন করে ৪৫ জন আক্রান্ত হলেও একই সময়ে করোনা থেকে সুস্থ ঘোষিত হয়েছেন ৮৫ জন। জেলায় মোট আক্রান্তের ৪৫ দশমিক ২৬ শতাংশ সুস্থ হয়েছেন বলেও জানান তিনি

কবিরহাট থানার পরিদর্শক (তদন্ত) ফজলুল কাদের পাটোয়ারী প্রথম আলোকে বলেন, কবিরহাট থানায় গত ২৪ ঘণ্টায় আরও এক পুলিশ সদস্যের করোনাপজিটিভফলাফল এসেছে। নিয়ে থানায় করোনায় আক্রান্ত পুলিশ সদস্যের সংখ্যা দাঁড়াল ১৮

অপর দিকে, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান প্রথম আলোকে জানান, কোম্পানীগঞ্জের বামনি পুলিশ ক্যাম্পের চার সদস্য করোনায় সংক্রমিত হয়েছেন। নিয়ে থানার করোনায় সংক্রমিত পুলিশ সদস্যের সংখ্যা এখন ২২। তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন জন

জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, নতুন সংক্রমণ শনাক্ত হওয়া ৪৫ জনের মধ্যে সদরে ১০ জন, বেগমগঞ্জে ১০ জন, সোনাইমুড়ীতে জন, চাটখিলে জন, কোম্পানীগঞ্জে ১১ জন কবিরহাটে জন রয়েছেন। সূত্র জানায়, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮৫ জন। নিয়ে জেলায় মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৪৭

বর্তমানে জেলার মোট আক্রান্তদের মধ্যে উপজেলাভিত্তিক আক্রান্তের হিসাবসদরে রয়েছেন ৬৫০ জন, সুবর্ণচরে ১২৩ জন, হাতিয়ায় ১৬ জন, বেগমগঞ্জে ৬৪৭ জন, সোনাইমুড়ীতে ১১১ জন, চাটখিলে ১৩৩ জন, সেনবাগে ৯৭ জন, কোম্পানীগঞ্জে ৯৯ জন কবিরহাট উপজেলায় ২১৬ জন রয়েছেন

 পুলিশের বিরুদ্ধে নারীদের মারধরের অভিযোগ

 

গাইবান্ধায় বাসচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত


গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় যাত্রীবাহী বাসচাপায় মোটরসাইকেলের আরোহী দুই যুবক নিহত হয়েছেন। আরেক যুবক আহত হয়েছেন। আজ শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার ডাকঘর (বটতলা) এলাকায় গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে দুর্ঘটনা ঘটে

নিহত দুজন হলেন মুছা মিয়া (২৮) আকাশ মিয়া (৩০) আহত যুবকের নাম মো. সাগর (২৭) তাঁদের বাড়ি গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার বকশিগঞ্জ গ্রামে

পুলিশ প্রত্যক্ষদর্শী সূত্র জানা গেছে, আজ বিকেলে মোটরসাইকেলে করে মুছা, আকাশ সাগর নিজ বাড়ি বকশিগঞ্জ থেকে গাইবান্ধা শহরের দিকে যাচ্ছিলেন। তাঁরা ডাকঘর এলাকায় পৌঁছালে বগুড়া থেকে গাইবান্ধাগামী যাত্রীবাহী একটি বাস মোটরসাইকেলটিকে পেছন থেকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মুছা আকাশের মৃত্যু হয়। আহত সাগরকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে

 

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান দুর্ঘটনার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থল থেকে নিহত দুজনের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। বাসের চালককে খোঁজা হচ্ছে

ফরিদপুরে এক দিনে ২০ পুলিশ, ৩ চিকিৎসকের করোনা শনাক্ত



ফরিদপুরে নতুন করে ২০ পুলিশ সদস্য, জন চিকিৎসকসহ আরও ১১৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত করোনাভাইরাস শনাক্তকরণ ল্যাব থেকে আজ শনিবার রাতে তথ্য জানা গেছে

নিয়ে ফরিদপুর জেলায় করোনাভাইরাস শনাক্ত ব্যক্তির মোট সংখ্যা বেড়ে দাঁড়াল হাজার ৩৬৮

তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান

সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, আজ পিসিআর ল্যাবে মোট ৩৭৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১৫২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্ত হয়নি ২১৩ জনের। অকার্যকর হয়েছে ১১টি। পরীক্ষার হিসাবে শনাক্ত ব্যক্তির অনুপাত ৪১ দশমিক ৬৪ শতাংশ

নতুন শনাক্ত ব্যক্তির মধ্যে ফরিদপুরের একটি ফলোআপসহ মোট ১১৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে নতুন শনাক্ত হয়েছে ১১৪ জনের। ছাড়া গোপালগঞ্জে ফলোআপসহ ৩৪ জন, মাদারীপুরে জন নড়াইলের জন রয়েছেন

ফরিদপুরে নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে জন চিকিৎসক এবং ফরিদপুর পুলিশ লাইনস হাইওয়ে পুলিশের মোট ২০ জন সদস্য রয়েছেন। ছাড়া নগরকান্দা উপজেলা খাদ্য কর্মকর্তা জাকির হোসেন, নয়জন স্বাস্থ্যকর্মী, কৃষি ব্যাংকের কর্মকর্তা পল্লী বিদ্যুতের দুজন সদস্য রয়েছেন

ফরিদপুরের নতুন শনাক্ত ব্যক্তির মধ্যে ফরিদপুর সদরে ৬৯ জন, বোয়ালমারীতে ১২ জন, নগরকান্দা সদরপুরে জন করে, চরভদ্রাসনে জন, আলফাডাঙ্গায় জন, মধুখালী ভাঙ্গায় জন করে এবং সালথায় জন রয়েছেন

ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান জানান, ফরিদপুরে সার্বিক করোনাপরিস্থিতির অবনতি ঘটছে। প্রতিদিনই শতাধিক ব্যক্তির করোনাভাইরাস শনাক্ত হচ্ছে। পুলিশের উল্লেখযোগ্য একটি অংশের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফরিদপুরে যেসব পুলিশ সদস্যের করোনাভাইরাস শনাক্ত হয়েছে তাঁরা ঢাকা, পুলিশ হাসপাতাল এবং নিজ বাড়ি ব্যারাকে চিকিৎসা নিচ্ছেন। তিনি জানান, সচেতনতা না বাড়লে অবস্থার উন্নতি হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না

ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান জানান, আজ শনাক্ত ব্যক্তির হার অনেক বেশি। শনাক্ত ব্যক্তির হার ৪১ দশমিক ৬৪ শতাংশ। পরীক্ষার তুলনায় শনাক্ত ব্যক্তির হার দিনে দিনে বাড়ছে। তবে আশার কথা, আক্রান্ত ব্যক্তিদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক সুস্থ হয়ে উঠেছেন। ফরিদপুরে মোট ৫৮৪ জন সুস্থ হয়েছেন। শনাক্তের বিপরীতে সুস্থ হয়েছে ২৪ দশমিক ৬৬ শতাংশ

 

পুলিশের বিরুদ্ধে নারীদের মারধরের অভিযোগ


ফরিদপুরের আলফাডাঙ্গায় বিবদমান দুই পক্ষের সংঘর্ষ থামাতে বাড়িতে ঢুকে নারীদের মারধর করার অভিযোগ উঠেছে থানাপুলিশের বিরুদ্ধে। তবে পুলিশ পাল্টা অভিযোগ করেছে নারীদের নিক্ষেপ করা ইটের আঘাতেই দুই এসআইসহ পাঁচ

পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ

শনিবার বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত দফায় দফায় হামলা মারধরের ঘটনা ঘটে আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের মালা গ্রামে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, গ্রামটিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আলীমুজ্জামান সিকদার (৬৫) আশরাফুল সরদারের (৬০) মধ্যে বিরোধ চলে আসছিল। এর জেরে প্রায়ই দুই পক্ষের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষ বাধে। গত শুক্রবার সন্ধ্যায় আশরাফুল সরদারের সমর্থক মুন্না শেখ বিয়ের বাজার করে বাড়িতে যাওয়ার সময় প্রতিপক্ষের মারধরের শিকার হন। এর প্রতিক্রিয়া হিসেবে শনিবার বেলা ১১টার দিকে বিল্লাল শেখ নামে আলীমুজ্জামানের এক সমর্থককে মারধর করা হয়। এরপর দুই পক্ষে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে আলফাডাঙ্গা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ ঘরে ঘরে তল্লাশি শুরু করে

 এলাকাবাসীর অভিযোগ, বাড়িতে তল্লাশির সময় পুলিশ সদস্যরা নারীদের গালিগালাজ মারধর করেন। গ্রামের বাসিন্দা মমতাজ বেগম (৬২) বলেন, পুলিশের লাঠির আঘাতে মাসের অন্তঃসত্ত্বা আরছিনা গুরুতর আহত হলে তাঁকে প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। ছাড়া পুলিশ রেবেকা বেগম, মনিরা খাতুনসহ আরও তিন নারীকে পিটিয়ে আহত করে বলেও অভিযোগ করেন গ্রামের বাসিন্দারা

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণের পর ঘরে ঘরে তল্লাশি করতে গেলে নারীরা পুলিশ সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করেন। অনেকে পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়েন।

ওসি দাবি করে বলেন, নারীদের ছোড়া ইটের আঘাতে দুই উপপরিদর্শকসহ (এসআই) পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে নয়ন মণি নামে এক নারী এবং আলিম সরদার মো. চয়ন নামের দুজনকে আটক করা হয়েছে। পুলিশের ওপরে হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে

ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বলেন, অন্তঃসত্ত্বা ওই নারী কীভাবে আহত হয়েছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। ব্যাপারে মধুখালী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামানকে দায়িত্ব দেওয়া হয়েছে

 

নেত্রকোনায় ট্রলার থেকে পড়ে শিশু নিখোঁজ


নেত্রকোনার মদন উপজেলায় ইঞ্জিনচালিত নৌকা (ট্রলার) থেকে পানিতে পড়ে সাত বছরের এক শিশু নিখোঁজ রয়েছে। আজ শনিবার সন্ধ্যায় উপজেলার মাখনা গ্রামের সামনে ঘটনা ঘটে। ট্রলারটি চালাচ্ছিলেন শিশুটির দাদা। শিশুটি পরিবারের সঙ্গে ঘুরতে বের হয়েছিল।
শিশুটির নাম অন্তু মিয়া। সে উপজেলার মাখনা মাইজপাড়া গ্রামের মঞ্জিল মিয়ার ছেলে

নিখোঁজ অন্তুর দাদা আব্বাস আলী বলেন, ‘বাড়ির সামনে ধলাই নদের পানি বৃদ্ধি পাওয়ায় আজ বিকেলে অন্তুসহ বাড়ির কয়েজন মিলে নিজস্ব ট্রলার দিয়ে ঘুরতে যাই। ট্রলারটি আমি নিজে চালাচ্ছিলাম। বাড়ি ফেরার পথে সন্ধ্যা ছয়টার দিকে হঠাৎ করে চলতি ট্রলার থেকে অন্তু নদীতে পড়ে যায়। ট্রলার থামানোর আগেই মুহূর্তের মধ্যেই সে নদের পানিতে ডুবে যায়। এলাকার লোকজন বিভিন্ন ধরনের জাল দিয়ে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাচ্ছেন না।
গ্রামবাসী প্রত্যক্ষদর্শীরা জানান, অন্তুরা দুই বোন, দুই ভাই। এর মধ্যে অন্তু সবার বড়। কিছুদিন আগে তার একটি ভাই হয়। সে উপলক্ষ্যে বাড়িতে আত্মীয়স্বজন আসেন। বাড়ির ছোট ছেলেমেয়েরা দাদার কাছে ট্রলারে করে ঘুরতে যাওয়ার বায়না ধরে। ট্রলারটি খোলা ছিল। ট্রলারটি চালানোর একপর্যায়ে বাঁক নেওয়ার সময় ভারসাম্য না রাখতে পেরে ছোট্ট অন্তু ছিটকে পানিতে পড়ে যায়

ব্যাপারে মদন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা আহমেদুল কবির বলেন, ‘আজ সন্ধ্যায় ধলাই নদে শিশু নিখোঁজের খবর শুনেছি। আমাদের ওখানে ডুবুরি দল না থাকায় ময়মনসিংহ জোনাল অফিসকে জানিয়েছি। ডুবুরি দল এলে উদ্ধারের কাজ চলবে।

 

লাদাখের বিভিন্ন স্থান থেকেও পিছাচ্ছে ভারত–চীন

শুধু গলওয়ান উপত্যকাই নয়, চীন ও ভারত মুখোমুখি অবস্থান থেকে পিছিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে লাদাখের অন্যত্রও। দুই দিনের মধ্যে সেই প্রক্রিয়া শেষ ...